ইনানীতে অগ্নিকাণ্ডইনানীতে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, একই পরিবারের ৬ জনের করুণ মৃত্যু
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে একটি পর্যটন রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন পাটোয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনে দগ্ধ আরও ছয়জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।হতাহতদের মধ্যে এখন পর্যন্ত নিহত ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে হাসপাতাল