নতুন গাড়ি কেনা ভবন নির্মাণ ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করল সরকার
সরকারি ব্যয় কমাতে ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে বেশ কিছু খাতে কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন সরকারি ভবন নির্মাণ, যানবাহন কেনা এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণে বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের সংখ্যা সীমিত করে অগ্রাধিকার খাতে বরাদ্দ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার অর্থ