লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে এনসিপি নেত্রীকে হত্যার হুমকি
ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু। গত সাত দিন ধরে তাকে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে এসব হুমকি দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক